শ্বাসকষ্টে জামাইয়ের মৃত্যু, শ্বশুরবাড়ি লকডাউন

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

মেহেরপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

৫/৬ দিন আগে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন। সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস জানান, শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউন করা হয়েছে।

 

এখন রোগীর স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিডি-প্রতিদিন

আগেমৃতদের শরীর থেকে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরে‘তথ্য গোপন করে করোনাভাইরাস মহামারী এড়ানো যাবে না’: রিজভী