
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে একটি বসতঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ষাটোর্ধ্ব নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো একটি বড় মাদকচক্রের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রামু থানার একটি অভিযানে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মৃত আক্তার কামালের বাড়িতে তল্লাশি চালিয়ে মাবিয়া বেগম ওরফে আমেনা (৬৫)-এর বসতঘরের খাটের নিচ থেকে ১ লক্ষ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।
আটক মাবিয়া বেগম (৬৫) মৃত আক্তার কামালের স্ত্রী। তিনি মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ফকির মোহাম্মদ ও মাতা মৃত মরিয়ম খাতুন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ অত্যন্ত উল্লেখযোগ্য। এটি কোনো ব্যক্তিগত ব্যবহারের বিষয় নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্র জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ছবি-
হাসান তারেক মুকিম,রামু(কক্সবাজার)প্রতিনিধি
২৮ মার্চ ২৬
০১৮১৮১০৪১৯৫













