চট্টগ্রাম নগরীতে প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা

0
8

কক্সবাজার খবর ডেস্কঃ

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হওয়ায় বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর সাথে বিভিন্ন উপজেলার প্রবেশপথ হচ্ছে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেইট ও অক্সিজেন।

সোমবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমানবলেন, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও আমদানি-রপ্তানি পণ্যবাহী যানবাহন ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হতে পারবে না।

সিএমপি কমিশনার মাহবুব বলেন, প্রতিদিন নগরীতে অনেক লোক প্রবেশ করে ও নগরী থেকে বের হয়। এটি বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ। করোনা সংক্রমণের ঝুঁকিরোধে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে নগরীর বিভিন্ন প্রবেশপথে ও অভ্যন্তরীণ রুটে চেক পোস্ট স্থাপন করা হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।

এর আগে রোববার রাতে নগরীতে সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ করার নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

আগেহঠাৎ মাথা ঘুরে পড়ে রাস্তায়, চট্টগ্রামে একদিনে ২ জনের মৃত্যু
পরেনাইক্ষ্যংছড়িতে মন্ত্রী বীর বাহাদুরের দেয়া ত্রাণ ৫ ইউনিয়নে পৌঁছে দিল প্রশাসন