
জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নসহ ৫ ইউনিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, ও উপজেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, বৌদ্ব ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা হিসেবে চাউল, ডাউল, আলু, লবন,চা পাতা, দুধ,চিনি,ও শাবান প্রদান করেন।
শুক্রবার( ১০ এপ্রিল) বিকাল ৪টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কেন্দ্রেরীয় বৌদ্ব বিহার ও বাইশারী ইউনিয়ন অবস্থিত সবকটি বৌদ্ব বিহারের বৌদ্ব ধর্মীয় গুরুদের জেলা পরিষদ থেকে পাঠানো মানবিক সহায়তা তুলে দেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাংহ্লা মার্মাও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলম কোম্পানি।
উপজেলা চেয়ারম্যন অধ্যাপক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় গুরুজনেরা বিহারে অবস্থান করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুলো প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও উপজেলা চেয়ারম্যান ভিডিও কলের মাধ্যমে ধর্মীয় নেতাদের সাথে করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যাতে এই দুর্যোগময় মুহুর্ত গুলোর কথা সকলকে জানিয়ে দেন এবং সবাই সচেতন থাকেন।











