২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

0
8

সিবিকে ডেস্কঃ

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে মিলিয়ে গণপরিবহন বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার (১১ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

এতে বলা হয়, গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণীসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

আগেমহেশখালীতে স্ত্রীর পরকিয়ার বলি হয়ে প্রবাসীর আত্মহত্যা! স্ত্রী পলাতক
পরেবাহারছড়া দরিদ্র তহবিলে আব্দুর রহমান বদির ১লাখ ১০হাজার টাকা অনুদান