
সিবিকে ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ থেকে দায়িত্ব নিয়েছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)-এর স্থলাভিষিক্ত হলেন।
বুধবার বিকালে পুলিশ প্রধানের দায়িত্ব নেন বেনজীর
আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক ছিলেন।
এর আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেনজীর আহমেদকে র ্যাংক ব্যাজ পরানো হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
এ সময় বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার), এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।













