উখিয়ায় চেয়ারম্যান গফুরকে হত্যার হুমকিদাতা সেই রোহিঙ্গা মাঝি হামিদ গ্রেপ্তার

0
6

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরীসহ স্থানীয় লোকজনকে প্রকাশ্যে গুম করে হত্যার হুমকির অভিযোগে রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের (১৪ নম্বর) রোহিঙ্গা মাঝি হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই ক্যাম্প থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে হুমকি দেওয়ার ঘটনায় গত ১৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ করেন থাইংখালীস্থ ১৪, ১৫ ও ১৬ নম্বর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ বরাবর। এই অভিযোগের অনুলিপি দেওয়া হয় রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে।

আগেলকডাউনে প্রতিদিন ক্ষতি ৩ হাজার ৩শ’ কোটি টাকা
পরেভিন্ন এক রমজানের অপেক্ষায় বিশ্বের ১৮০ কোটি মুসলিম