
সিবিকে ডেস্কঃ
নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন নিয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবল বলেন, হুমায়ূন কবিরের খোকনের করোনা উপসর্গ ছিল বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাকে আনা হয়েছে। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রেজাল্ট আসলেই বলা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। এছাড়া যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআর’র নিয়ম অনুযায়ী আমরা তার লাশ প্যাক করাসহ সব নিয়মই অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সময়ের আলো’র প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম. এম এনামুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল, সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়। এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলোও।













