ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীর অকাল মৃত্যু

0
4
আলা উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্যংদিয়া ৫ নং ওয়ার্ড নিবাসী মাস্টার আমির মোহাম্মদের ছোট ছেলে মারুফ গত রাত ভোর ৪ ঘটিটার সময় অর্থাৎ ৫ ই মে সোমবার ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। তিনি ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী । ২০১৭ সাল থেকে তিনি ফুসফুস জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১৬ বছর । তার মৃত্যুতে পরিবার ও স্কুল জীবনের বন্ধু/ বান্ধবী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
আগেমহেশখালীতে দেড় লাখ ইয়াবাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ
পরেকরোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৮৬ জন নতুন শনাক্তের রেকর্ড