বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার

0
7

বলিউড ডেস্কঃ

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত আর নেই।

রোববার মুম্বাইয়ের বান্দ্রায় বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সুশান্ত সিং আত্মহত্যা করেছেন বলে ধারণা মুম্বাই পুলিশের।

মাত্র কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়।

সেই ঘটনার পর শোকে কাতর হয়ে পড়ে সুশান্ত।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এই খবর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।’

ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই সুশান্তের মৃত্যু ঘটল।

এদিকে সুশান্তের মৃত্যুর খবরে শোকে মূহ্যমান গোটা বলিউড ও দেশজুড়ে ছড়িয়ে থাকা সুশান্তের অগণিত ভক্তরা।

গত সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, বরিভালির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

আগেগর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
পরেকরোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৩২ মৃত্যু, শনাক্ত ৩১৪১