ইয়াবা খুঁজতে গিয়ে পাওয়া গেল ১২টি স্বর্ণের বার

0
9

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২টি স্বর্ণের বারসহ গৌতম বণিক নামের ৩৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভাটিয়ারী থেকে তাকে আটক করা হয়। আটক গৌতম বণিক ফেনীর ফুলগাজী থানার ৯ নম্বর পৌরসভা এলাকার অমর চাঁদ বাড়ির ফনি লাল বণিকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী এলাকায় ইয়াবা আছে এমন সন্দেহে এক যুবকের শরীরে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ইয়াবার বদলে পাওয়া যায় ১২টি স্বর্ণের বার। এসব স্বর্ণের ওজন ১২০ ভরি। যার বাজার মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ভাটিয়ারীতে একযুবকের কাছে ইয়াবা আছে এমন সংবাদ পেয়ে তাকে আমরা তল্লাশি করি। এ সময় তার কাছে পাওয়া যায় ১২টি স্বর্ণের বার। তাকে আমরা সঙ্গে সঙ্গে আটক করি। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আগেলোহাগাড়ায় করোনা উপসর্গ নিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
পরেটানা বৃষ্টিতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে