মিয়ানমারে খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু

0
4

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক।

কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক।

তারা জেড পাথর সংগ্রহ করছিল।

মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

“এখন পর্যন্ত মোট ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ”

কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের তেমন কোনো নিরাপত্তা নেই।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।

মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

আগেরামুতে পাহাড় খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত
পরেবান্দরবানে পপি চাষী দুই ভাইকে পিটিয়ে হত্যা