উখিয়ায় সন্ত্রাসী হামলায় দুই সহোদর আহত

0
6
ফারুক আহমদ, উখিয়া     

উখিয়ার রমখা বড় বিল গ্রামে সন্ত্রাসী হামলায় আপন দুই সহোদর গুরুতর আহত হয়েছে। আহতরা হলো মোহাম্মদ শফির পুত্র আজিজুল হক  (২৬)ও খায়রুল বশর (২২)। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জুলাই)    সকালে।  প্রত্যক্ষদর্শীরা জানান,  উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুুমখা বড় বিল গ্রামের মোহাম্মদ মোহাম্মদ শফির  সাথে  একই এলাকার শামসুল আলমের মধ্যে  বাড়ীর সীমানা নিয়ে দীীর্ঘ দিন ধরে    বিরোধ চলে আসছিল।

এদিকে  বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য   শনিবার সকালে সাবেক মেম্বার মোহাম্মদ হাশেম,  জি এম ইদ্রিস মিয়া সমাজের সর্দার বাদশা মিয়া  সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত  হন। উভয় পক্ষের    সাথে আলোচনা সাপেক্ষে বিরোধীয় সীমানা পরিমাপ শুরু করেন।
 মোহাম্মদ শফি   অভিযোগ করে বলেন শান্তিপূর্ণভাবে সীমানার বিরোধ নিষ্পত্তি কালে প্রতিপক্ষ শামসুল আলমের পুত্র ইউনুস,  নূর মোহাম্মদ ও নুরুল  ইসলাম নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো  দা , লাঠি ও লোহার রড নিয়ে স্থানীয় বিচারকদের উপস্থিতিতে প্রকাশ্য  হামলা চালায়।
 হামলায় আহত আজিজুল হক ও খায়রুল বশর কে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে  উখিয়া  হাসপাতালে  নিয়ে যায় গ্রামবাসীরা।
 এ ব্যাপারে  থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আগেকক্সবাজারে শনিবার ২৭ স্যাম্পল টেস্টে ২ জন ‘পজিটিভ
পরেঈদগাঁওতে কলেজ মাঠে কোরবানীর পশুর হাট