করোনায় আরও ৪৮ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২৬৯৫

0
4

সিবিকে ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৩ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জনের। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৯৩৭টি। এর ফলে, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

আগেসদ্য নিয়োগ প্রাপ্ত এসআই মরিচ্যার এহসান সড়ক দুর্ঘটনায় নিহত
পরেকক্সবাজারে বরগুনী মাছের প্রজননঃ খুলতে পারে ব্লু-ইকোনমির নতুন দুয়ার