
ইমরান আল মাহমুদঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ও ঐতিহ্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১লা জানুয়ারি) উখিয়া উপজেলা ছাত্রদল নেতা আরাফাত হোসেন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালি ও পথসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতন নিকটে চলে এসেছে। এই দুর্নীতিবাজ অবৈধ সরকারকে পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এম গফুর উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজফার সাবিত,যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সিরাজী আপেল,আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল হক ভুট্টো,যুগ্ন আহবায়ক মাহবুব আহমেদ শাকিল,রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসার সাধারণ সম্পাদক জিয়াউল হক রানা, উখিয়া বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলি হোসেন সুমন,ওমর ফারুক,জালিয়াপালং উত্তর শাখার সভাপতি নুরুল আলম ওয়াহিদ,পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ,জিসান উদ্দিন জিসান,জালিয়াপালং দক্ষিণের সভাপতি বেলাল উদ্দিন হৃদয়,হলদিয়াপালং উত্তর শাখার সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন,জালিয়াপালং ইউনিয়নের রিদুয়ান মাহমুদ আকাশ,হলদিয়াপালং দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুছ মির্জা,মোঃ রফিক,রত্নাপালং ইউনিয়নের মোবারক হোসেন,আব্দুল আজিজ,নয়ন,মোঃ জনি,সাইফুল ইসলাম,ওমর ফারুক,মানিক,মোঃইমরান,,রবিউল হাসান,বাপ্পী,মোঃচাহিল,সহ বিভিন্ন ইউনিয়ন, স্কুল ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরু থেকে পথসভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সচিব রিদুয়ানুর রহমান।












