
ইমরান আল মাহমুদঃ
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড মরিচ্যা এজেন্ট এর এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার(৫ই জানুয়ারি) দুপুর ১২টায় মরিচ্যা উত্তর স্টেশনে ইসলামি ব্যাংক কোটবাজার এসএমই কৃষি শাখার এফএভিপি ও শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ মুসার সঞ্চালনায় এটিএম বুথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ইসলামি ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। ইসলামি শরীয়াহ অনুযায়ী পরিচালিত ব্যাংক হিসেবে এ ব্যাংক সুনাম লাভ করেছে। প্রত্যন্ত অঞ্চলে এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের লেনদেন সহজ করার জন্য ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ কক্সবাজার শাখা প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির জুশান,হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন,হলদিয়াপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এম মনজুর আলম,ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিয়র রহমান,মরিচ্যা স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল,ব্যবসায়ী তমিজ উদ্দিন, জেএসআর স্টুডেন্ট গ্রুফের সভাপতি জসিম উদ্দিন সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, গ্রাহক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন মরিচ্যা এজেন্ট এর অফিসার মোঃ হিজবুল্লাহ।












