টেকনাফের দুই রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি, নিহত ১, আহত ২০

0
7

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জনের বেশি ।

আজ রবিবার ভোররাত পৌনে ৪ টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি- ব্লকের হোসেন আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সাথে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নুর হাকিম। আহত ২০ জনকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আগেবিশ্বমানের এই স্টেডিয়াম হচ্ছে কক্সবাজারে, নকশায় সায় প্রধানমন্ত্রীর
পরেটেকনাফে র‌্যাবের হাতে অটোরিক্সা ভর্তি বিয়ারসহ দুই পাচারকারী আটক