হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিক

0
3

অনলাইন ডেস্কঃ

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিক। 

স্থানীয় সময় বুধবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে জাইন সিদ্দিকের নাম ঘোষণা করেন মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
জাইন সিদ্দিকই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন। বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জাইন সিদ্দিক বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগে‘২০২২ সালের ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে’: রেলপথ মন্ত্রী
পরেমাদক ছেড়ে সৎপথে আসলে সর্বোচ্চ আইনী সহযোগিতা প্রদান করা হবে-ওসি মোর্শেদ