২৫৮ কেন্দ্রের ফল : নৌকা ৯৭৬০৩, ধানের শীষ ১২২৬১

0
4

সিবিকে ডেস্কঃ

সংঘাত-সহিংসতা, উদ্বেগ-উৎকণ্ঠায় শেষ হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল এরই মধ্যে হাতে আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫৮ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের চেয়ে তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

২৫৮ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ৯৭৬০৩ ভোট। আর ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ১২২৬১ ভোট।

নির্বাচনে নৌকার হয়ে লড়ছেন মো. রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন, মিনার প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, আম প্রতীকে এনপিপির আবুল মনজুর, হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।

নগরের ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে শুরুতেই বিভিন্ন কেন্দ্রে ঘটে অপ্রীতিকর ঘটনা। ঝরেছে প্রাণও। সাকলে তাই অনেক কেন্দ্রই ছিল ফাঁকা। দিন শেষে ভোটের হারেই উঠে এসেছে সার্বিক পরিস্থিতি।

আগেসদর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, হতাহত হয়নি
পরেস্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় একে একে ১৮ নারীকে খুন!