উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর রেজা সড়ক দুর্ঘটনায় নিহত

0
4
ফারুক  আহমদ ,উখিয়া  
উখিয়ার কোট বাজার স্টেশনের দক্ষিণ পাশে পালং গার্ডেন  নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শাহ রেজা  (৩৪) নিহত হয়েছে।  তিনি উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
 রত্নাপালং গ্রামের মৃত বেলাল আহমদ প্রকাশ বেলা মাঝির একমাত্র  পুত্র শাহ রেজার মৃত্যুর সংবাদ শুনে পরিবারের সদস্য  ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। জানা গেছে   এক সন্তানের জনক। বাড়িতে ছিল একমাত্র মা ও তার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল   বুধবার সন্ধ্যায় দ্রুতগামী  ঘাতক ডাম্পারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী শাহ রেজা  গুরুত্ব আহত হয়।  স্থানীয়রা এগিয়ে আসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া  হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করেন কর্মরত চিকিৎসক।
স্থানীয়রা  জানান,  কিছু দিন আগে পালং গার্ডেন  নামক স্থানে মিশেল নামক এক কলেজ ছাত্রের মৃত্যুর শোক কাটতে না কাটতে শাহ রেজা  নামক টকবক এক যুবক প্রাণ হারালো।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদে দৈনন্দিন কর্ম শেষ করে বাড়িতে ফিরছিলেন শাহ রেজা। ভাগ্যের নির্মম পরিহাস  ঘাতক ডাম্পার   প্রান কেড়ে নেয়ায় তার  বাড়িতে ফেরা আর সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী  ও  উপজেলা নিবার্হী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ  তাৎক্ষণিক হাসপাতলে ছুটে যান। সেখানে তাঁর মরদেহের পাশে উপস্থিত থেকে শোকাহত পরিবারেরসদস্যদেরকে সান্তনা দেন।
আগেরামু উপজেলা এবি পার্টির আহবায়ক আব্দুল হাই, সদস্য সচিব মোক্তার
পরেজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের উদ্যোগে সেন্টমার্টিন সৈকতে পরিচ্ছন্নতা অভিযান