মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, রয়েছেন চট্টগ্রামের ২ লোক

0
4

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মনোয়ারায় একটি সোফা কারখানায় আগুন লেগে চট্টগ্রামের দু’জনসহ ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল এসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন। তবে নিহতদের তালিকায় রয়েছেন সহোদর দুই ভাই। তারা চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ি চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে মিজান ও আরাফাত। বাকিরা অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় সময় ভোরে আগুন ছড়িয়ে পড়েছে এমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশ। নিহতদের মরদেহ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

আগেমিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা বাইডেনের
পরেচট্টগ্রামে আইনজীবীদের নতুন সভাপতি বিএনপির, সেক্রেটারি আওয়ামী লীগের