ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা

0
6

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক শর্ট লেগে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ৫ টি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে সম্পূর্ন  ছাই হয়ে গেছে । ১১ ফেব্রুয়ারি  রাত অনুমানিক ১ টা ২০ মিনিট সময় এ ঘটনা ঘটে।  ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডে শাহজাহান এর ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত বলে জানা গেছে ।

ফায়ার সার্ভিস স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক ৫০ লাখ টাকার অধিক বলে ধারনা করা যাচ্ছে।। তবে কোন হতাহতের তথ্য নাই। ঈদগাঁও থানার ওসি মোঃ আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,নিরাপত্তার জন্য সারারাত পুলিশের অবস্থান ছিল।

আগে‘দেশে কি সরকার নেই, প্রশাসন নেই, প্রতিবাদ করার কেউ নাই’: কাদের মির্জা
পরেইউপি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না