
সিবিকে ডেস্কঃ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জ্বলন্ত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আশা করি, সরকার ভুলেও সেই কাজটি করবে না। যদি কোনো কারণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল হয়, ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর অনন্য অবদানের জন্য তাকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আরও বলেন, সেদিন আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে, ফঁসির ঝুঁকি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম। যুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান খেতাব পেয়েছেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গত মঙ্গলবার এক সভায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহায়তা করার দায়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত নেয়।
বিডি-প্রতিদিন













