পাবনায় থানার ছাদে উঠে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

0
4

সিবিকে ডেস্কঃ

চাকরিতে যোগদানের দেড় মাস পর পাবনায় হাসান আলী নামের এক পুলিশের এসআই আত্মহত্যা করেছেন।

রোববার সকালে আতাইকুলা থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেড় মাস আগে হাসান আলী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

আগেমহানবীকে নিয়ে কটূক্তি করায় চুয়েট ছাত্র আটক
পরেপিকে হালদারের অর্থ লোপাটের নেপথ্যে ত্রিভুজ প্রেম!