
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ডিজিটাল ডিভাইস কস মেটিকস খতনা ক্যাম্প অনুষ্টিত হয়। স্বল্প খরছে বিশেষ সুবিধায় খতনা করাতে পেরে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন গ্রামাঞ্চলের সাধারন মানুষ।
৩০ মার্চ দিনব্যাপী এই ক্যাম্পটি ঈদগাহ মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে সম্পন্ন হয়েছে। ঐদিনই বেশ সংখ্যক শিশুকে মুসলমানী করা হয়।
হাসপাতালে সকাল ১০টায় ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী এই খতনা ক্যাম্পের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন, ডা: হাবিবুর রহমান। অন্যদের মাঝে হাস পাতালের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকসহ অনেকে ছিল।
উল্লেখ্য, এই পদ্বতিতে সুবিধা কোন প্রকার সেলাই লাগেনা, ব্যান্ডেজ লাগেনা, গোসল করা যায়, সবসময় প্যান্ট পরা যায়, শীতকালেও এই খতনা করা যায়।













