টেকনাফ ও মাতামুহুরি উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

0
4

এহসান আল কুতুবী:

বাংলাদেশ ছাত্রলীগ, টেকনাফ ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সাইফুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক পদে নুরুল মোস্তফা এবং মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সভাপতি পদে চৌধুরী মুহাম্মদ আসপি ও সাধারণ সম্পাদক পদে নুর মুহাম্মদ তানভীর এর নাম ঘোষণা করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এই দু’টি উপজেলার কমিটির অনুমোদন দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মারুফ আদনান।

সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে উভয় কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। একইসাথে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগেঈদগাঁওতে সদর ইউএনওর অভিযান  
পরেমহেশখালী মাতারবাড়ী নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন