
বার্তা পরিবেশকঃ
গত ১৫ এপ্রিল ২০২১ তারিখে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ৭১, দৈনিক আলোকিত উখিয়া”এবং “কক্সবাজার ওয়ার্ল্ড ডট কম” নামে অনলাইন পোর্টালে প্রকাশিত “রামুর ত্রাস ইয়াবা চোরাচালানের গডফাদার জসিম চিহ্নিত” শিরোনামের নিউজটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার কূ-মানসে সাংবাদিক ভাইদের কে মিথ্যা তথ্য দিয়ে আমার প্রতিপক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে। ইতিপূর্বে ১১ এপ্রিল দুটি অনলাইন পোর্টালে আমার এক প্রতিবেশীর সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়ের বিরোধ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা ও ভিক্তিহীন খবর ছাপিয়ে দেন।
আমি একজন রাবার বাগানের সামান্য চাকরিজীবী এবং ছোটখাটো ব্যবসা বাণিজ্য চালিয়ে সৎপথে জীবিকা নির্বাহ করি।আমার বিরুদ্ধে এই বিভ্রান্তি, মিথ্যা,বানোয়াট এবং উদ্দেশ্য মূলক অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক মহোদয়গণের প্রতি আকুল আবেদন থাকবে,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করে সংবাদ পরিবেশনের প্রতি যত্নশীল হলে আমার মত নিরীহ শান্তি প্রিয় অনেক মানুষ অপসাংবাদিকতার হাত থেকে রক্ষা পাবে এবং মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে।
প্রতিবাদ কারী:
নাম: জসিম উদ্দিন (৩০)
পিতা: আলী আহমদ
সাং: ০৭নং ওয়ার্ড, হালদারপাড়া,জোয়ারিয়ানালা,রামু।











