উখিয়ায় বুরো চাষে টিয়া বীজে অধিক ফলন উৎপাদন, কৃষকের মুখে হাসি

0
3
ফারুক  আহমদ ,উখিয়া  
উখিয়ায় টিয়া ব্রান্ডের হাইব্রিড বীজ  দিয়ে বুরো চাষে আশানুরূপ  ফলন হয়েছে। অধিক ফলন উৎপাদন  দেখে চাষিরদের মূখে হাসি  ফুটেছে । কৃষি  বিভাগের বার্ষিক   প্রণোদনা কর্মসূচির আওতায়   লাল তীর কোম্পানির  টিয়া ব্রান্ডের হাইব্রিড বীজ চাষিদের মাঝে বিনামূল্যে  বিতরণ  করা  হয়েছে বলে  জানিয়েছেন  উপজেলা  কৃষি  কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার ।
উখিয়া   কৃষি  সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে  ,  উপজেলার ৫ টি ইউনিয়নে  ৬ হাজার ৪ শত ৬০ হেক্টর  জমিতে  বুরো চাষের  আবাদ  হয়েছে ।   যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর  বেশি।
 এদিকে শনিবার (  ১৮ এপ্রিল)   রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকায় সামাজিক  দুরত্ব  বজায়  রেখে  বোরো চাষের  ক্রপ কাটিং ও  চাষীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে   প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার।
এতে সভাপতিত্ব করেন  স্থানীয় প্রবীণ মুরব্বি মাস্টার নাজির হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লালতীর কোম্পানির আঞ্চলিক  বিপণন কর্মকর্তা   শাহাদাত হোসাইন , উখিয়া কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মুশতাক আহমদ ,  লালতীর কোম্পানির টেরিটরি অফিসার  সাইফুল ইসলাম , স্বাস্থ্য  সহকারী  মমতাজ আহমদ,  মাষ্টার জোবাইর,চাষী আলতাজ মিয়া, হাজী অলি আহমদ ও রফিকুল আলম প্রমূখ।
উপজেলা  কৃষি  কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান  মহামারী করোনা কালীন সময়ে  কৃষি  বিভাগ সাধ্যমত চাষাবাদের সঠিক  পরিচর্যা,  রোগ বালাই  দমন  সহ অধিক  ফলন উৎপাদনে সার্বক্ষনিক কৃষকদের  পাশে রয়েছেন।  কৃষি  মন্ত্রণালয়ের  প্রণোদনায় বরাদ্দ কৃত লাল তীর  কোম্পানির  টিয়া  ব্রান্ডের বীজ,  সার ও  বিভিন্ন  কৃষি  উপকরণ  চাষিদের মাঝে  বিনামূল্যে  বিতরণ  করা  হয়।  তিনি বলেন কৃষি  বিভাগের প্রণেদনার টিয়া বীজ দিয়ে বুরো চাষ করে কৃষকরা অধিক  ফলন উৎপাদন  করতে   সক্ষম  হয়েছে ।
লালতীর কোম্পানির  আঞ্চলিক বিপণন কর্মকর্তা  সাহাদত হোসাইন  বলেন , টিয়া বীজ ধান দিয়ে চাষ করলে  ১ শত দিনের মধ্যে পাকাধান  ঘরে তুলা সম্ভব ।  এতে একর প্রতি ফলন উৎপাদন  হয় ১২০ মন।   সাইফুল  ইসলাম  জানান,  রোগ বালাই  কম  ও ভালো ফলন  উৎপাদন দেখে চাষিদের মাঝে  টিয়া বীজ দিয়ে  চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে।
অনুষ্ঠানে   চাষী হাজী অলি  আহমদ  সহ উপস্থিত চাষীরা   লাল তীর কোম্পানিরর টিয়া ব্রান্ডের হাইব্রিড  বীজ বুরো মৌসুমে  ধান  চাষ করে আশানুরূপ  ফলন উৎপাদন  করতে পারায় সন্তোষ  প্রকাশ  করেছেন।
আগেরবিবার কক্সবাজারে আরও ১০৮ জনের করোনা শনাক্ত
পরেআ.লীগ নিয়ে বিরূপ মন্তব্য করায় নুরের বিরুদ্ধে মামলা