স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

0
7
মানবজমিনঃ
হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া বৈঠকে এ দাবি জানান হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাত দশটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় রাত সোয়া এগারোটায়। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বৈঠকে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী সহ দশজন প্রতিনিধি অংশ নেন।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজত নেতারা

সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত দশ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় গেছেন বলে জানা গেছে। এতে মামুনুল হকের ভাই বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকও রয়েছেন।

সূত্র জানিয়েছে, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

আগেসোমবার কক্সবাজারে আরও ৭২ জনের করোনা শনাক্ত
পরেফেনীতে পুলিশ-যুবক হাতাহাতির ঘটনায় এসআই ক্লোজড