‘যুদ্ধক্ষেত্রে’ চাদের প্রেসিডেন্ট নিহত

0
4

অনলাইন ডেস্কঃ

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরদিন বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার বলেছেন, চাদের উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রেসিডেন্ট ইদ্রিস দেবি নিহত হন।

রয়টার্সের খবরে বলা হয়, ৬৮ বছর বয়সী ইদ্রিস দেবি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আফ্রিকান নেতাদের অন্যতম। ১৯৯০ সালে এক বিদ্রোহের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন।

আফ্রিকায় দীর্ঘদিন শাসন করা নেতাদের অন্যতম ছিলেন তিনি। দেবির মৃত্যুতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে তার ছেলে মাহামাত কাকার নাম ঘোষণা করেছে সামরিক কর্মকর্তাদের ট্রান্সিশনাল কাউন্সিল। রাষ্ট্রীয় টিভি স্প্রচারে একথা জানিয়েছেন মুখপাত্র আজেম বার্মেন্দাও।

তিনি বলেন, চাদের জনগণকে শান্তি, নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছে ন্যাশনাল কাউন্সিল অব ট্রানজিশন।

দেবির ছেলে ৩৭ বছর বয়সী চার-তারকা জেনারেল মাহামাতের নেতৃত্বে এই সামরিক কাউন্সিল আগামী ১৮ মাসের জন্য দেশ শাসন করবে।

মঙ্গলবার চাদের সেনাবাহিনী বলেছে, মাহামাত কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তবে অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পরই অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান করা হবে।

আগেভোট না হওয়া পর্যন্ত ইউপির দায়িত্বে বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই
পরেইফতারি নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা