চাকরির প্রলোভনে ৩ নারীকে চট্টগ্রামে এনে পতিতাবৃত্তি, গ্রেপ্তার ২

0
8

চাকরির প্রলোভন দেখিয়ে তিন নারীকে জোরপূর্বক একবছর আটকে রেখে পতিতাবৃত্তি করানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (৩ মে) বিকাল ৩টায় বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোড ফারুক কলোনীর মোজাম্মেলের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর টিকিকারা গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আমির (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ব্রাহ্মণবাড়িয়া ও ভোলা থেকে তিন নারীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর তাদের দীর্ঘ ১ বছর আটকে রেখে জোরপূর্বক তাদেরকে দিয়ে পতিতাবৃত্তি করতে বাধ্য করেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোড ফারুক কলোনীর মোজাম্মেলের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাসা থেকে তিন নারীকেও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাকরির প্রলোভন দিয়ে ওই মহিলাদের দিয়ে পতিতাবৃত্তি করানোর দায় স্বীকার করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আগেজি কক্স টিভি ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত
পরেখালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার: অ্যাটর্নি জেনারেল