লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, চলবে বাস

0
4
সিবিকে ডেস্কঃ

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস এবং লঞ্চ ও ট্রেন চলাচল

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে খোলা থাকবে শিল্প-কারখানা। তবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ঈদের ছুটিতে স্ব স্ব কর্মস্থলেই অবস্থান করতে হবে কর্মকর্তা ও কর্মচারীদের।

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আজ বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা থাকলেও সেটা বাড়ানো হয়েছে আগামী ঈদ পর্যন্ত।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে গত সোমবারেই (৩ মে) লকডাউন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওই সময় সচিব বলেছিলেন, ‘মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার। প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সচিব বলেন, ‘বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে ৬ মে থেকে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করতে পারবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন।’

আগেআলোচিত রায়হান হত্যা : এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট
পরেঈদগাঁওতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৭শত ১৯ পরিবার