
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। মানবতার সেবাই এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের মুল লক্ষ্য, তারা কখনো জাতি ও ধর্মভেদে বৈষম্য করে না, এমনি ভবিষ্যতেও করবেনা সেই মন্ত্রে তারা প্রতিজ্ঞা।
দেশে চলমান পরিস্থিতিতে অসম্প্রদায়িকতার বড় নজির এই ছবি থেকে বেশি আর কি বা হতে পারে? জানা যায়, দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগতেছিলেন চট্টগ্রাম সাতকানিয়ার বাসিন্দা এই বৌদ্ধ পরিবার,দৈনন্দিন সকল প্রয়োজনীয় পানির উৎস বলতে আশেপাশে তেমন কোন ব্যবস্থা ছিলোনা,দীর্ঘদিন যাবৎ পুকুরের পানির উপর নির্ভরশীল ছিলেন এই বৌদ্ধ পরিবার,এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন তাদের এই কষ্টের কথা শুনে ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে গভীর নলকূপ বসিয়ে দিলেন।
এখন সাতকানিয়ার এই বৌদ্ধ পরিবারের আঙ্গিনায় শোভা পাচ্ছে এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া নলকূপ এখন আর তাকে অন্যের পানির উপর নির্ভর করতে হবে না। ধর্মে ধর্মে দাঙ্গা শেষ হোক ভালোবাসা আর শ্রদ্ধায় সুস্থ হয়ে উঠুক পৃথিবী এ কামনায় সকলে।
এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী প্রতিবেদকে জানান, মানবসেবা মহৎ ধর্ম,,আমাদের উচিত সমাজের সকল স্থরের মানুষের পাশে দাড়ানোঁ,সে নীতিতে সামনে নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্ঠা করি সমাজের মানুক পাশে দাড়ানোর,,ইনশাআল্লাহ সকলের দোয়ায় মানবিক কাজ চলমান থাকবে।
মানবতার ফেরিওয়ালা এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর কাছে কৃতজ্ঞ চটগ্রাম সহ সমগ্র দেশবাসী।











