ঈদগাঁওতে রেল লাইনের ব্রীজে যুবকের লাশ

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের ঈদগাঁওতে একের পর এক লাশের গন্ধে ভারি হচ্ছে আকাশ-বাতাস। বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহ পার হয়েছে লাশের খবরে।

বুধবার (২৬ মে) সকালে আবারো লাশের সন্ধান পেলো স্থানীয়রা।

হতভাগার নাম শামসুল আলম (৪০)। তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব ঘোনা পাড়ার মৃত ছৈয়দ আকবরের ছেলে।

বুধবার ভোর সকালে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া লালশরি পাড়ার পশ্চিমে রেললাইনের ব্রীজের নীচে লাশটি দেখে স্থানীয়রা। খবর পেয়ে হতভাগা শামসুল আলমের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম। তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান,  মৃত শামশুল আলমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি ছিলেন অনেকটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।  তাঁর সংসারে ৫ ছেলে মেয়ে রয়েছে বলেও তিনি জানান।
আগেআরও শক্তিধর হয়ে উঠছে ইরান
পরেবাবুলের ভারতীয় প্রেমিকার বিস্তারিত চায় পুলিশ, ধর্না এবার জাতিসংঘের সংস্থায়