রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে মহিলা সহ ২ রোহিঙ্গা নিহত 

0
6

ফারুক  আহমদ, উখিয়া

কক্সবাজারের উখিয়া  ও টেকনাফ রোহিঙ্গা  ক্যাম্পে পৃথক পাহাড়  ধ্বসের ঘটনায় নারী সহ ২ রোহিঙ্গার নিহত  হয়েছে । প্রবল বর্ষণে  পাহাড়  ধ্বস ও হতাহতের  ঘটনা ঘটে।
৮ এপিবিএন  পুলিশ  ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার  আশফাকু জামান  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার  ( ৫ জুন) সকালে  পাহাড় ধসের ঘটনায়  নিহত  রোহিঙ্গা নাগরিককে  উদ্ধার  করা হয়েছে ।  নিহতরা হলেন ,  উখিয়ার ময়নার ঘোনা ১২ নম্বর ক্যাম্পের রফিক  উল্লাহ ( ৩২)।  তিনি ৭ নম্বর  জে ব্লকের অছিউর রহমানের  পুত্র  ও অপর জন টেকনাফ  চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নুর হাসিনা (২০) ।  তিনি ব্লক এ এর ১৮ নম্বর  বাড়ির  শাকের আহমদের  স্ত্রী ।
এপিবিএন পুলিশ সূত্রে  জানা গেছে,  পাহাড়ের মাটি খনন করতে গিয়ে  রফিক উল্লাহ মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে  দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা  দ্রুত ঘটনাস্থলে গিয়ে  মাটি চাপা পড়া অবস্থায়  রোহিঙ্গা   রফিকুল্লাহ মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে  চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতি বর্ষণে   পাহাড় ধ্বসে গিয়ে  রোহিঙ্গা নারী নুর হাসিনা   মাটি চাপা পড়ে । ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা  তাকে উদ্ধার করে    ক্যাম্পের সেভ দ্যা চিল্ড্রেন হাসপাতালে নিয়ে গেলে   রোহিঙ্গা  মহিলাকে  মৃত ঘোষণা করা হয়।
১৪ এপিবিএন  ব্যাটালিয়ানের অধিনায়ক  মোহাম্মদ নাঈমুল হক জানান  , আইনগত প্রক্রিয়া শেষ করে   নিহত রোহিঙ্গাদের   লাশ তাদের আত্মীয়-স্বজনদের কে  হস্তান্তর করা হয়েছে।

আগেনাইক্ষ্যংছড়িতে খামারী মাঠ দিবস পালন
পরেআরও ৪৩ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪৭