চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় দিল এক নম্বর বেলজিয়াম

0
2

তাতে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের একক মালিক হতে অপেক্ষাটা বাড়ল রোনালদোর। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া বাধা হয়ে না দাঁড়ালে আলী দাইয়িকে আজই পেছনে ফেলতে পারতেন সিআর সেভেন, ম্যাচের ভাগ্যও তাতে হয়তো বদলে যেত। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে ২৫ মিনিটে রোনালদোর ফ্রিকিকটা ডানে ঝাপিয়ে রুখে দেন কোর্তোয়া। ফিরতি বলটা চলে যায় কাছেই দাঁড়ানো জোয়াও পালিনিয়ার কাছে। কিন্তু পর্তুগিজ মিডফিল্ডারের দুর্বল হেড আবার চলে যায় কোর্তোয়ার হাতে।

পুরো ম্যাচের গল্পটাই এমন—পর্তুগালের একের পর এক সুযোগ নষ্ট করা। ম্যাচ শুরুর ৬ মিনিটেই প্রথম সুযোগটা দিয়োগো জোতা। রেনাতো সানচেস দারুণ একটা পাস দিয়েছিলেন ফাঁকায় দাঁড়ানো জোতাকে। যথেষ্ট সময় পেলেও বলটিকে শুধু বাইরে পাঠাতে পারেন লিভারপুল ফরোয়ার্ড।

প্রথমার্ধে থরগান হ্যাজার্ডের গোলের আগে শুধু একবারই বেলজিয়ান–ঝলক দেখিয়েছিলেন রোমেলু লুকাকু। ৩৮ মিনিটে ইন্টার মিলান স্ট্রাইকার দারুণ এক দৌড়ে প্রায় এলোমেলো করে দিয়েছিল পর্তুগিজদের।

লুকাকুর ওই দৌড়ের চার মিনিট পরেই আসে সেই মুহূর্ত। পর্তুগিজ বক্সের বাইরে বল পেয়ে টমাস মুনিয়ের পাস দেন বাঁ পাশে থরগান হ্যাজার্ডকে। দ্রুত দুটি স্পর্শে জায়গা বানিয়ে বাতাসে ভাসানো বাকানো শটে দারুণ এক গোল পেয়ে যান থরগান হ্যাজার্ড। পর্তুগাল গোলরক্ষক রুই প্যাত্রিসিওর এই গোল ঠেকানোর উপায় ছিল না।

আলী দাইয়িকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে।

আলী দাইয়িকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে।

৪৫ মিনিটে পালিনিয়া ফাউল করেন ডি ব্রুইনাকে। ওই চোটেই বিরতির পর উঠে যেতে বাধ্য হন বেলজিয়ান মিডফিল্ডার। ডি ব্রুইনা উঠে যেতেই একচেটিয়া খেলতে শুরু করে পর্তুগাল। ৫৫ মিনিটি জোয়াও মুতিনিও ও বেরনার্দো সিলভাকে উঠিয়ে ফার্নান্দো সান্তোস জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজকে মাঠে নামালে আক্রমণের ধার বাড়ে পর্তুগালের।

তাতে অবশ্য গোলের সুযোগ হারানোর আক্ষেপ ছাড়া আর কিছু পায়নি পর্তুগাল। ফেলিক্স–ফার্নান্দেজরা মাঠে নামার তিন মিনিটের মধ্যে দালতের সঙ্গে ওয়ান–টু খেলে রোনালদো পাস দিয়েছিলেন জোতাকে। বক্সের মধ্য থেকে কীভাবে যেন বলটাকে আকাশে উড়িয়ে মারেন মারেন জোতা।

পর্তুগিজরা নিজেদের দুর্ভাগাও ভাবতে পারে। ৮৩ মিনিটে সের্গিও অলিভিয়েরার শটটা যে লেগেছে পোস্টে।

আগেবৃহস্পতিবার থেকে সাধারণ ছুটির বিষয়ে ভাবছে সরকার
পরেশক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে কোয়ার্টারে ইকুয়েডর