দেশে আরও ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

0
3

সিবিকে ডেস্কঃ

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে।

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৮ হাজার ৪৮৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

এর আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সেদিন ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

আগেলোহাগাড়ায় লকডাউন অমান্য করায় ২৯ জনকে জরিমানা
পরেজেলায় লকডাউনের দ্বিতীয়দিনে ২১৮ জনকে ১৮৬৩৫০ টাকা জরিমানা