ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের কঠিন হুঁশিয়ারি লোহাগাড়া ওসির

0
7

শিহাব উদ্দিন(সাতকানিয়া-লোহাগাড়া):

ফুটবল বিশ্বের জনপ্রিয় আসর কোপা আমেরিকা। যদিও বিশ্বকাপ ফুটবলের মতো এখানে ৩২টি দেশ অংশগ্রহণ করার সুযােগ নেই। তারপরেও পুরোবিশ্ব জুড়ে উক্ত আসরকে কেন্দ্র করে ফুটবল প্রেমী সবশ্রেণীর দর্শকদের উত্তেজনা আর আমেজের কোন কমতি নেই। বলতে গেলে চার বছর অন্তর অন্তর অনুষ্টিতব্য ফিফার সেই বিশ্বকাপ ফুটবলের মতোই সমানতালে উত্তজেনা আর আমেজ লক্ষ্য করা যায় পুরেে বিশ্বজুড়ে। কেননা কোপা আমেরিকা কাপে জনপ্রিয় দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দেশ মোকাবেলা করছে। সে তুলনায় এবারের কোপা আমেরিকার আসর আরো উত্তেজনাপুর্ণ আর বেশি জনপ্রিয়। কেননা এবারের আসরের সবকটি ম্যাচে ব্রাজিল আর আর্জেন্টিনা টিম বেশ নৈপুন্য দেখিয়েছে। বিশ্বজুড়ে যেহেতু সমানতালে এ দুটি টিমের সমর্থক রয়েছে। তারা দুটি টিমের খেলাবে মনপ্রাণ দিয়ে উপভোগ করতে জানেন।” এ” গ্রুপ থেকে সরাসরি “বি” গ্রুপ এভাবে কোয়ার্টার আর সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে দুটি টিমই ফাইনালের টিকেট নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

যার ফলে পুরাে ফুটবল বিশ্বের ভক্তদের ন্যায় বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মাঝে চরম টানটান উত্তেচনা বিরাজ করবে সেটা স্বাভাবিক। পছন্দের দুটি টিম আগামী ১১ জুন দিবাগত রাতে কােপা আমেরিকার স্বপের সেই শিরােপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মোকাবেলা করবে। সে তুলনায় বাঙ্গালী আবাল, বৃদ্ধা,বনিতাসহ সব শ্রেণী পেশার দর্শকদের মনে যেমন আনন্দ বিরাজ করছে ঠিক তেমনি আবার ভয়ও কাজ করছে। যদি তাদের পছন্দের টিম শিরোপা জয়ে ব্যর্থ হয় তাই।

এদিকে কোপা আমেরিকার ফাইনালকে কেন্দ্র করে যদি লোহাগাড়া উপজেলাবাসিদের কেউ কোন অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খরা পরিপন্থি কাজে জড়িয়ে যায় তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন লোহাগাড়া থানার অফিনার ইনচার্জ মুহাম্মদ জাকির হােসাইন মাহমুদ। তিনি আরো বলেন, খেলােধুলা বিনোদনের অংশ। এটাকে শুধু বিনোদন হিসেবে মনে করে উপভোগ করা ভালো। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক যেহেতু পুরো দেশের ন্যায় লোহাগাড়াতেও প্রচুর রয়েছে। ফাইনাল খেলবে ব্রাজিল আর আর্জন্টিনা। তাই আমি দর্শকদের উদ্দ্যেশ্যে বলতে চাই, করােনা মহামারীতে আয়ােজিত ব্রাজিল আর আর্জেন্টিনার এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে ভক্তরা যেনো কোন প্রকার অপ্রীতিকর কর্মকান্ডে জড়িয়ে পড়ে।
তাহলে জড়িতদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া হবে।

আগেচট্টগ্রামে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ শনাক্ত ৭১৩, মৃত্যু ৯
পরেটেস্টে ফিরেই সেঞ্চুরি মাহমুদউল্লাহ