ঈদগাঁওতে ঢলের পানিতে ভেসে গেল ৩ যুবক

0
4

 

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদগাঁও’তে ঢলের পানিতে ৩ যুবক নিখোঁজ
ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে। ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাডা সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীরমুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে আজ সকাল ১১টার দিকে ওই যুবকরা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান,নিখোঁজ যুবকত্র‍য় ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা।
ঢলের পানিতে মাছশিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
জানা গেছে, নিখোঁজ ৩ জনের মধ্যে ২জন দরগাহপাড়ার শাহজাহান শাহ’র পুত্র ফারুখ (২৮),বাবুইয়্যা (২০), অপরজন শাহজাহান শাহ’র নাতি ( নাম জানা যায়নি,বয়স আনুমানিক ১৪)।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আগেহ্নীলায় পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারের পাশে জেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা
পরেদুর্নীতি মামলায় ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র