
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নিজ অর্থায়নে ১২শ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
২৮জুলাই(বুধবার) উপজেলার হলদিয়া পালং, রত্নাপালং, জালিয়াপালংয়ে প্লাবিত এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।
ভারী বর্ষণে পানির ঢলে তলিয়ে যাওয়া পশ্চিমরত্না-জালিয়াপালং সংযোগ সেতু পরিদর্শন করেন ভাইস চেয়ারম্যান। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উখিয়া উপজেলা হলদিয়া পালং, রত্নাপালং, জালিয়াপালং এর বন্যায় ক্ষতিগ্রস্থ ১২শ পরিবারের মাঝে নিজ অর্থায়নে তাদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে।












