ঈদগাঁওতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার

0
4

 

কাফি আনোয়ার:

ঢলের জলে মাছশিকার করতে গিয়ে ৩জনের সলিল সমাধি হয়েছে । আজ সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন ঈদগাঁও’র দরগাহপাডা সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীরমুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর উত্তরপাশে ছিকন ঝিরি’তে ওই ঘটনাটি ঘটে ।
সম্পর্কে মামা-ভাগ্নে ওই ৩জন শখের বশে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে মাছশিকার করতে গিয়ে তীব্র স্রোত ও গভীর পানিতে আটকে যায় । প্রত্যক্ষদর্শীরা দ্রুত আত্মীয়-স্বজন ও ফায়ার সার্ভিসের কুইক রেসকিউ রেসপন্স টীমকে খবর পাঠায়। বেলা ১২টা থেকে রামু থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম শুরু করে। স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার কাজে চট্টগ্রাম থেকে আনা হয় ডুবুরী। টানা ৭ঘন্টা তীব্র স্রোত ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ডুবুরীদল সন্ধ্যা ৬টায় নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়ার বাসিন্দা মোঃ শাহাজান প্রকাশ শাহাইয়ার ২পুত্র মোহাম্মদ ফারক(২৫) ও মোঃ দেলোয়ার (১৬) এবং অপরজন মোঃ শাহাজান প্রকাশ শাহাইয়ার নাতী মোর্শেদ (১৫)।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে ওই সলিল সমাধির ঘটনাস্থলে সকাল সাড়ে ১১টা থেকে হাজার হাজার উৎসুক জনতা নাশিখালের দু’পারে ভীড় জমায় ।
উদ্ধার কাজে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম এবং সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী ।

সোহেল জাহান চৌধুরী বলেন , ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্রোতের তীব্রতা দেখে আমি উদ্ধার কাজে ডুবুরী আনার বিষয়ে লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদের সহযোগিতা চাই। তিনি সাথে সাথে চট্টগ্রাম থেকে ডুবুরী আনার ব্যবস্থা করে ঘটনাস্থলে চলে আসেন। উদ্ধারকারী দল ও লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদকে সোহেল চৌধুরী এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, নিহতরা ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত শামসুল আলমের ভাই (মোঃ শাহাজান )এর ছেলে।
নাশিখালে ৩জন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার- রামু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
ঢলের জলে সলিল সমাধির ঘটনাটি একদিকে যেমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে তেমনি ৩জনের মৃতদেহ উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
শোক জ্ঞাপন ঃ
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব ঃ
বন্যার পানিতে ডুবে ৩জনের মৃত্যুর ঘটনা শোক জানিয়েছে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব।শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম তারেক (দৈনিক কক্সবাজার), সহ-সভাপতি মাষ্টার গিয়াস উদ্দীন ( দৈনিক সমুদ্র কন্ঠ), সহ সভাপতি নূরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার ৭১), সাধারন সম্পাদক মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত), সহ সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন (দৈনিক আজকের দেশবিদেশ/ সি প্লাস টিভি), অর্থ সম্পাদক এইচএন আলম (দৈনিক হিমছড়ি), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক আমাদের কক্সবাজার / নিউজ এক্সপ্রেস বিডি), নির্বাহী সদস্য কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার), আনোয়ার হোছাইন দৈনিক সাগর দেশ/ সাঙ্গু) ও বিআর হাশেমী বদরু (দৈনিক আমাদের কক্সবাজার) প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও ০৭নং ওয়ার্ড ঃ
৩জনের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাও ০৭নং ওয়ার্ড । এক বিবৃতিতে ঈদগাও ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নূরুল হাকিম নূকী নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

আগেকক্সবাজারে পাহাড় ধস ও বানে ভেসে প্রাণ গেল ২০ জনের
পরেক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনীতি -এমপি আশেক