উখিয়ায় করোনার ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু 

0
9
ফারুক আহমদ, উখিয়া  
উখিয়ায় কোভিড নাইন্টিন   ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।
 শনিবার   (৭ আগষ্ট )  সকালে উপজেলার ৫ টি ইউনিয়নে  ভ্যাকসিনেশন  কর্মসূচি  একযোগে শুরু করেন স্বাস্থ্য বিভাগ।
রাজাপালং ইউনিয়নের  আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম  আনুষ্ঠানিক উদ্বোধন করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।
এ সময়  চেয়ারম্যান  জাহাঙ্গীর কবির চৌধুরী , উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার  নুরুল  কবির, সালাহ উদ্দিন  ও মহিলা মেম্বার কামরুন নেছা উপস্থিত ছিলেন।
 এদিকে  রত্না পালং ইউনিয়ন পরিষদে  ভ্যাক্সিনেশন কার্যক্রম  উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন । এ সময়    রত্না পালং  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  খাইরুল আমল চৌধুরী,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডাক্তার  এহেসান উল্লাহ সিকদার ,  মেম্বার  মোকতার আহমদ  সহ  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার  রঞ্জন বড়ুয়া রাজন জানান , সরকারের  নির্দেশনা অনুযায়ী সকল কে টিকার আওতায় আনতে  ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক ভাবে গণটিকা   কার্যক্রম আরম্ভ করেছি।   ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ৫০ বছরের   ঊর্ধ্বে  কে  ৩ হাজার ১ শত ৫০ জনকে  কোভিড নাইন্টিন  টিকা দেয়া হবে।
আগেপরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক
পরেজেলায় ২২৮টি কেন্দ্রে চলছে গণটিকা কার্যক্রম