কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে করোনার ভ্যাকসিন প্রদান শুরু

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আজ ১০ আগস্ট থেকে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং ভ্যাকসিনেসন কাজে নিয়োজিত ১৮ হাজার স্বেচ্ছাসেবকদেরও ভ্যাকসিন দেয়া হচ্ছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ ১০ আগস্ট সকাল ১০টা থেকে ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে ভ্যাকসিন কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এতে প্রথম দফায় এ ৬৬ হাজার জনকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ দৌজা নয়ন।
কক্সবাজারস্হ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসের প্রধান স্বাস্থ্য সমম্বয়ক ডা. আবু ত্বোহা বলেন, প্রাথমিকভাবে ৫৬টি কেন্দ্রের মাধ্যমে আজ সকাল ৯ টা থেকে রোহিঙ্গাদের  করোনা টিকা প্রদান শুরু হয়েছে। টিকা প্রদান কার্যক্রমে সরকারী বেসরকারী মিলে ৫৮ টি টিম কাজ করছেন।
সরকারী নির্দেশনা অনুযায়ী ৫৫ বছরের উর্ধ্বের বয়স্ক রোহিঙ্গাদের শুরুতে এ টিকার আওতায় আনা হচ্ছে। এদের পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকাদান শুরু হয়েছে।
আগে৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে যাচ্ছেন মেসি
পরেসিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রতিহত করবে ‘নাগরিক সমাজ’