হাটহাজারী মাদ্রাসাতে রাত ১১টায় বাবুনগরীর জানাজা ও দাফন

0
3

সিবিকে ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

দুপুর সাড়ে তিনটার দিকে মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয়।

যদিও এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা ও বাবুনগর মাদ্রাসায় দাফনের কথা বলেছিল হেফাজতের পক্ষ থেকে৷ তবে সিএসসিআর থেকে দুপুরের পর বাবুনগরীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় নেয়া হয়েছে।

হেফাজতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ সিভয়েসকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের সিএসসিআর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা হেফাজত আমিরকে মৃত ঘোষণা করেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

সিএসসিআর হাসপাতালের সিইও ডা. সালাউদ্দীন মাহমুদ নিশ্চিত করে বলেছেন, গুরুতর অসুস্থ হেফাজত আমিরকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আগেইউএনওর বাসভবনে হামলা, ওসি-প্যানেল মেয়রসহ গুলিবিদ্ধ ৭
পরেপর্যটকদের জন্য উন্মুক্ত কক্সবাজার সৈকত