আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল

0
5

সিবিকে ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হলেও ফটিকছড়ির নিজ বাড়ির কবরস্থানেই তাকে দাফন করা হবে। রাতে জানাজার আগেই এ ঘোষণা দিয়েছেন হেফাজতের নতুন ভারপ্রাপ্ত আমির ও জুনায়েদ বাবুনগরীর মামা মহিবুল্লাহ বাবুনগরী। যিনি রাত ১১টা ২০ মিনিটে জানাজার নামাজে ইমামতি করেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে হেফাজতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ সিভয়েসকে নিশ্চিত করেছেন।

যদিও এর আগে প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজার কথা হয়। পরে আবার ঘোষণা আসে রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

এরআগে বিকেলে মহিবুল্লাহ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘আমাকে জুনায়েদ বাবুনগরী তিন তিনবার অসিয়ত করে গেছেন। তাকে যেন মা-বাবার কবরের পাশে শায়িত করা হয় এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কোন সরকরি খাস জমিতে তাকে দাফন করতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

সিএসসিআর হাসপাতালের সিইও ডা. সালাউদ্দীন মাহমুদ নিশ্চিত করে বলেছেন, গুরুতর অসুস্থ হেফাজত আমিরকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আগেঈদগাঁও’তে এক যুবকের আত্মহত্যা!
পরেআল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা