৪০ হাজার ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিএনসি

0
3
ফারুক আহমদ,উখিয়া
কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের অধীনে   মাদক  বিরোধী  অভিযান চালিয়ে  ৪০ হাজার  ইয়াবা সহ ২ জন রোহিঙ্গা  পাচারকারীকে আটক করেছেন।

  রবিবার (২৯ আগষ্ট )  ভোরে  মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ  জোনের সহকারি পরিচালক   সিরাজুল মোস্তফা মুকুলের  নেতৃত্বে   উখিয়ার  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের উনচিপ্রাংয়ে      পৃথক  এ অভিযান  পরিচালনা  করা  হয়।
 আটককৃত  আসামীরা হল উনচিপ্রাং ক্যাম্পের সৈয়দ হোসনের ছেলে জামাল হোসেন ও কুতুপালং ক্যাম্পের ইমান হোসনের ছেলে নুরুল হক।
 টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন,    এ ব্যয়পারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আগেরামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
পরেবিমানের সেই পাইলট ‘ক্লিনিক্যালি ডেড’