
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে তরুন জননেতা ইমরুল কায়েস চৌধুরীর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ইমরুলের ঘরোয়া মতবিনিময় বৈঠকে সর্বস্তরের হাজার হাজার মানুষের গনজোয়ারে পরিণত হয়। জনগনের ভালোবাসায় সিক্ত ইমরুল কায়েস চৌধুরী বলেন আগামী ১১ নভেম্বর জনগনের ভোটে জয়ী হয়ে হলদিয়াপালং এর মানুষের অধিকার ফিরিয়ে দিবো।
উখিয়ার হলদিয়াপালং এর চৌধুরী বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার মানুষ সমাবেত হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী। এই সময় মাহামুদুল হক চৌধুরী বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ইমরুলকে এইবার হলদিয়া পালং এর চেয়ারম্যন পার্থী করা হচ্ছে। হলদিয়ার মানু্রষের জন্য তিনি তার পুত্র ইমরুল কায়েসকে উৎসর্গ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে হলদিয়া পালং এর সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বলেন, গত ৫ বছর হলদিয়ার মানু্ষ যেই নির্যাতন ও অপমান সহ্য করে আসছে তার জবাব আগামী ১১ নভেম্বর ইমরুলকে জয়ের মাধ্যমে জনগন দিবে। ইমরুলের জয় হবে হলদিয়ার ৩১ হাজার মানুষের জয়।












