মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
5

সিবিকে ডেস্কঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করা হয়। মামলাটি করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ করেছেন।

আগেচাকরি দেয়ার কথা বলে ধর্ষণ, পুলিশের হাতে ধরা ২ জন
পরেমেধাবী ছাত্রী অপি’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন