বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
6

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ফাতেমা আক্তার (১৪) নামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, বাবার সঙ্গে অভিমান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

ফাতেমা ওই এলাকার মো. হাসান আলী সিকদারের মেয়ে। সে স্থানীয় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার সঙ্গে অভিমান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।  বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

আগেহঠাৎ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি
পরেনিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু