নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

0
3

সিবিকে ডেস্কঃ

সারাদেশের নদ-নদীতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত (রাত ১২টার পর) থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় ২৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ইলিশ ধরতে পারবেন জেলেরা।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এবার ১ হাজার ৮৯২টি মোবাইল কোর্ট ও ১৫ হাজার ৩৮৮টি অভিযান চালানো হয়েছে। ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এর পর ইলিশ ধরায় কোনো বাধা থাকবে না।

আগেবাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
পরেবিএনপি আরও একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর: কাদের